সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কথিত 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদ' ঠেকাতে আইন করবে শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, অভিন্ন দেওয়ানি আইন চালুর পাশাপাশি কথিত 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদ' ঠেকাতে আগামী ছয় মাসের মধ্যে কঠোর আইন করা হবে। তিনি উত্তরাখণ্ড ও গুজরাটের অনুসরণে পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা হবে বলে জানান।

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৩:৪১ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৩:৪১ এএম
পশ্চিমবঙ্গে কথিত 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদ' ঠেকাতে আইন করবে শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি আইন (ইউসিসি) চালুর পাশাপাশি কথিত 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদ' ঠেকাতে আগামী ছয় মাসের মধ্যে কঠোর আইন করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রববার কলকাতায় অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এ ঘোষণা দিয়েছেন।

অধিকারী বলেন, উত্তরাখণ্ড ও গুজরাটের অনুসরণে পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা হবে। তিনি বলেন, সরকার সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এবং ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, মন্দির, মঠ ও ঐতিহাসিক ঐতিহ্যের ওপর কোনো ধরনের আক্রমণ বরদাশত করা হবে না। একই সঙ্গে 'দেশবিরোধী কর্মকাণ্ড' ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে সুপ্রিম কোর্টের সাবেব বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটিটি বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে সব সম্প্রদায়ের জন্য অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের খসড়া পর্যালোচনা করছে। অধিকারী আরও জানান যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইউসিসি বাস্তবায়ন।

ধর্মীয় পর্যটন প্রকল্প নিয়েও কথা বলেছেন অধিকারী। তিনি জানান যে, আগামী দুই বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে ১ হাজার কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের আগের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের পতনের পেছনে বিভিন্ন কারণ থাকলেও হিন্দুদের ধর্মীয় অনুভূতি, সংগঠন, দেবতা ও ঐতিহ্যকে বারবার আঘাত করার বিষয়টি ছিল অন্যতম প্রধান কারণ।

অধিকারী আরও জানান যে, আগামী নভেম্বরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২০ হাজার মানুষের অংশগ্রহণে হনুমান চালিসা পাঠ এবং ২৯ ডিসেম্বর ১০ লাখ মানুষের অংশগ্রহণে গীতা পাঠের আয়োজন করা হবে। পাশাপাশি আগামী বছরের গঙ্গাসাগর মেলার জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ