শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিএনপির দুই নেতার পদ স্থগিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির দুই সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হয়েছে। শিশু নির্যাতন ও জমি-জমা সংক্রান্ত মামলার নোটিশ দিয়ে সালিশ-বিচারের আয়োজন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ২:৫৩ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ২:৫৩ পিএম
বিএনপির দুই নেতার পদ স্থগিত

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের পদ স্থগিত করা হয়েছে। অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫)কে বাঁশ দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। এছাড়া মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি-জমা-সংক্রান্ত মামলার নোটিশ দিয়ে সালিশ-বিচারের আয়োজনের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামীতে দলের নীতি-আচরণ সম্পর্কে সতর্কবার্তাও এই পদক্ষেপের মধ্য দিয়ে দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ