মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৭ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৭ পিএম
সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

পরিস্থিতি অনূকূলে থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার থেকে শুরু হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে কয়েক দিন ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর পর্যায়ক্রমে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত থাকবে।

এর আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। পরদিন ২২ অক্টোবর সকাল ৮টায় ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যায়। তবে পরবর্তী সময়ে রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত থাকলেও জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ