মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গাজীপুরে এক মতবিনিময় সভায় সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার অভিযোগ তুলেছেন। তিনি স্থানীয় নির্বাচনে বিএনপি নেতাদের আধিপত্য ও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সমর্থন জানিয়েছেন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে। তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে মন্তব্য করে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা আধিপত্য বিস্তার করছেন।’ একইসঙ্গে বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি না করার সমালোচনা করে তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান এনসিপির এই নেতা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ