বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৬ পিএম
গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস ও আতঙ্কের রাজনীতির বিপরীতে শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেঘনা উপজেলা যুবদল এ র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

ড. খন্দকার মারুফ বলেন, বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই। অন্যায় করে বিএনপির নাম ভাঙিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

যুবদল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বিএনপির ভ্যানগার্ড’ হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। ড. খন্দকার মারুফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল হান্নান। বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে অংশ নেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস.এম. সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো. শহীদুল্লাহ সরকার, আবু ইউসুব নয়ন, মো. জহিরুল ইসলাম ও দিলারা শিরীন।

সকালে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ