বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৪৬ পিএম
ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমি থেকে চার বছরের শিশু তোয়াবা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

বুধবার বিকাল ৫টার দিকে দাদা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ হোসেন ও তোয়াবা হামলার শিকার হয়। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে তার লাশ ফেলে রাখা হয়। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা গোলাপ হোসেনকে উদ্ধার করে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ