ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিরোধীরা। বিক্ষোভে অংশ নিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে, জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজ ।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজন করা হয় ‘জনতার আদালত’ কর্মসূচি। সামাজিকমাধ্যমে বুধবার রাতেই যোগদানের কথা জানান ধ্রুব রাঠী।
বিক্ষোভ সমাবেশে দীপকে তার বক্তব্য শুরু করেন ‘নরেন্দ্র মোদি ভোট চোর’ স্লোগান দিয়ে। তিনি অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন।
এছাড়া সমাবেদশে বক্তব্য দেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, ‘এটা শুধু ভোট চুরি নয়, এসআইআরের মাধ্যমে পুরো দেশকে অপমান করা হয়েছে।
সমাবেশে নরেন্দ্র মোদি ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।



