সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ধর্ম ও জীবন
  3. /ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন
ধর্ম ও জীবন

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৯:২০ এএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৯:২০ এএম
ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধটি কখনো কোনো দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে হয় না; সবচেয়ে দীর্ঘ ও জটিল লড়াইটি ঘটে সম্পূর্ণ নিঃশব্দে, তার নিজের বুকের গহিনে ক্ষিপ্র কুপ্রবৃত্তি বা ‘নফস’-এর বিরুদ্ধে। এই অন্তর্বৈরী সংগ্রামে যে হেরে যায়, জগতের সমস্ত বাহ্যিক বিজয় তার কাছে অর্থহীন হয়ে পড়ে। পরম এই সত্যকে সুফি ও ইসলামি দর্শনের কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছিলেন প্রজ্ঞার আলোকবর্তিকা হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রহ.)। পারস্যের তুস নগরে জন্মগ্রহণ করা এই মহামতি চিন্তাবিদ বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদরাসার প্রধান শিক্ষকের আসনে বসে প্রজ্ঞা ও খ্যাতির চরম শিখরে পৌঁছেছিলেন। কিন্তু অন্তরের পরম তৃষ্ণায় রাজকীয় বৈভব আর পদের মোহ এক রাতে পেছনে ফেলে তিনি বেরিয়ে পড়েছিলেন গৃহত্যাগী এক সন্ন্যাসীর বেশে। জেরুসালেম, দামেস্ক ও মক্কার নির্জনতায় এক দশকের তীব্র রিয়াজাত ও আত্মঅনুসন্ধানের পর জন্ম নেয় তার যুগান্তকারী অমর সৃষ্টি ‘ইহয়াউ উলুমিদ্দীন’ (দীনি জ্ঞানের পুনর্জীবন)।

ইমাম গাজ্জালীর দর্শনে মানবদেহের হৃদয় বা ‘কলব’ হলো সাম্রাজ্যের এক সম্রাট, আর অঙ্গপ্রত্যঙ্গগুলো তার বাধ্য অনুগত প্রজা। রাজপ্রাসাদসমতুল্য হৃদয় যদি পঙ্কিলতায় ডুবে থাকে, তবে পুরো জীবনই বিভ্রান্তির ঘোর অমানিশায় তলিয়ে যায়।

আত্মশুদ্ধির প্রথম পাঠই হলো স্বকীয় অস্তিত্বকে চেনা, ‘যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে’। গাজ্জালীর মতে, একজন সচেতন মুমিনের সবচেয়ে বড় কাজ হলো প্রতিদিন নিজের মনের আয়নায় নিজেকে মুখোমুখি দাঁড় করানো। দিন শেষে একজন ব্যবসায়ী যেমন কড়ায়-গণ্ডায় লাভ-ক্ষতির হিসাব কষে, ঠিক তেমনি রাতের নির্জনতায় বালিশে মাথা রাখার আগে সারাদিনের ঈমান, আমল ও আচরণের চুলচেরা পর্যালোচনা করাই হলো ‘মুহাসাবা’।

মানুষের ভেতর প্রতিনিয়ত তিনটি অদৃশ্য শক্তি অবস্থান করে—পশুশক্তি (কাম ও ক্রোধ), শয়তানি শক্তি (প্রতারণা ও অহংকার) এবং রব্বানি বা আত্মিক শক্তি। আত্মশুদ্ধির মূল সংগ্রামটিই হলো প্রথম দুটি শক্তিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে নিজের ভেতরের রব্বানি শক্তিকে বিজয়ী করা। নফসের অন্যায্য আবদারকে প্রশ্রয় না দিয়ে ইচ্ছাকৃতভাবে তার বিপরীত পথে হাঁটাই হলো আত্মপ্রবৃত্তির লাগাম টেনে ধরার প্রধান কৌশল।

দেহের ব্যথাবেদনায় আমরা চিকিৎসকের দ্বারে ছুটি, কিন্তু মনের ব্যাধিগুলোকে নিঃশব্দে বাড়তে দিই। গাজ্জালী আত্মার প্রধান তিনটি ঘাতক ব্যাধিকে চিহ্নিত করেছেন—নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার ‘অহংকার’ (কিবর), অন্যের ভালো দেখে অন্তরে জ্বালা ধরা ‘হিংসা’ (হাসাদ) এবং স্রষ্টার বদলে মানুষের সাধুবাদ পাওয়ার বাসনাÑঅর্থাৎ ‘লোকদেখানো আমল’ (রিয়া)। এগুলোকে দূর করতে তিনি বিষের বদলে প্রতিষেধক ব্যবহারের মতো বিপরীত গুণচর্চার নির্দেশ দিয়েছেনÑঅর্থাৎ অহংকারের বিপরীতে নিঃশর্ত বিনয়, হিংসার বিপরীতে গভীর ভালোবাসার চর্চা করা এবং রিয়ার বিপরীতে ইখলাস।

তাওবা হলো পঙ্কিলতার জগৎ ছেড়ে আধ্যাত্মিক শুভ্রতায় ফিরে আসার পরম তোরণ। শুধু ঠোঁটের কোণে ‘আস্তাগফিরুল্লাহ’ জপ করা তাওবা নয়। গাজ্জালীর মতে, তাওবা হলো অতীতের ভুলের জন্য হৃদয়ের গভীর থেকে রক্তক্ষরণ অনুভব করা, তাৎক্ষণিকভাবে পাপের পথ বর্জন করা এবং ভবিষ্যতে আর কখনো সেদিকে না ফেরার এক ইস্পাতকঠিন অঙ্গীকার।

গাজ্জালীর আত্মশুদ্ধি দর্শনের অনন্য দুটি স্তম্ভ হলো তাখলিয়া ও তাহলিয়া। জমি থেকে আগাছা ও বিষাক্ত পাথর না উপড়ে যেমন ভালো ফসল আশা করা যায় না, ঠিক তেমনি মন থেকে হিংসা, লোভ ও দুনিয়াদারি ঝেড়ে ফেলা হলো ‘তাখলিয়া’ (পাপমুক্তকরণ)। আর সেই পরিচ্ছন্ন, শুশ্রূষা করা হৃদয়ে তাকওয়া, ধৈর্য (সবর), কৃতজ্ঞতা (শুকর) ও নিষ্ঠার (ইখলাস) বীজ রোপণ করাই হলো ‘তাহলিয়া’ (গুণাবলিতে সুশোভিতকরণ)। এই দুইয়ের ভারসাম্যেই আত্মিক বিকাশ ঘটে।

অপ্রয়োজনীয় কথামালা, অতিরিক্ত আড্ডা আর কোলাহল মানুষের হৃদয়কে পাথরের মতো শক্ত ও সংবেদনহীন করে ফেলে। তাই গাজ্জালী আত্মশুদ্ধির জন্য কোলাহল ছেড়ে মাঝে মাঝে ‘উজলাত’ বা নীরবতার আশ্রয়ে যেতে বলেছেন। নির্জনতায় বসে হৃদয়ের গভীরে স্রষ্টার জিকিরে মশগুল হওয়া এবং নিজের নশ্বরতা ও আখিরাত নিয়ে চিন্তামগ্ন (ফিকর) হওয়া অন্তরকে বরফের মতো গলিয়ে দ্যুতিময় করে তোলে।

দুনিয়ার ধন-সম্পদ ও পদের মোহ মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। গাজ্জালীর ‘জুহদ’ বা দুনিয়াবিমুখতার অর্থ এই নয় যে সংসার ছেড়ে পাহাড়ে গিয়ে বাস করতে হবে। বরং এর প্রকৃত অর্থ হলো, দুনিয়া থাকবে হাতের মুঠোয়, কিন্তু তার প্রতি ভালোবাসা কখনো প্রবেশ করবে না হৃদয়ের গভীরে। যখন অর্থ, সম্মান বা পদের লোভ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সে প্রকৃত অর্থে স্বাধীন ও উচ্চমার্গের মানবতায় পৌঁছে যায়।

আত্মার গহিন অন্ধকারের পথ একা অতিক্রম করা প্রায় অসম্ভব। নিজের অন্তরের সুপ্ত দোষত্রুটিগুলো খালি চোখে দেখা যায় না। গাজ্জালীর মতে, আত্মশুদ্ধির যাত্রায় একজন অভিজ্ঞ, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পথপ্রদর্শক এবং সৎসঙ্গের (সুহবাত) সান্নিধ্য অপরিহার্য। যেমন : একটি মোমবাতি আরেকটি প্রজ্বালিত মোমের সংস্পর্শে এলেই শুধু আলো ছড়িয়ে দিতে পারে, তেমনি কামেল মানুষের সংশ্রব মনের ভেতরে জমে থাকা আঁধার এক নিমেষে দূর করে দেয়।

আজকের এই কৃত্রিম, চাকচিক্যময় ও প্রযুক্তিনির্ভর যুগে, যেখানে মানুষের বাইরের ঝকমকানি বেড়েছে কিন্তু ভেতরের প্রশান্তি তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে ইমাম গাজ্জালীর এই দর্শন যেন মরুভূমির মাঝে এক পশলা শীতল বৃষ্টি। সোশ্যাল মিডিয়ার কৃত্রিম লোকদেখানো প্রদর্শন, বস্তুবাদের ইঁদুরদৌড় আর মানসিক বিষণ্ণতার এই যুগে তিনি আমাদের মনে করিয়ে দেন : জীবনের আসল বিজয় রাজপ্রাসাদ বা সাম্রাজ্য জয়ের মধ্যে নেই, আসল জয় হলো নিজের ভেতরের অহংকার ও কুপ্রবৃত্তিকে পরাজিত করায়।

তাই তো গাজ্জালী বলেছেন, ‘আমাদের হৃদয় হলো একটি অত্যন্ত স্বচ্ছ আয়না। প্রতিদিনের ছোট-বড় পাপের ধূলিকণা জমতে জমতে তা একদিন ঘোলা হয়ে আলো প্রতিফলনের ক্ষমতা হারিয়ে ফেলে। তাওবা, জিকির ও নির্ভেজাল আত্মশুদ্ধির সিসা দিয়ে যদি সেই আয়নার ধুলো মুছে আবার সাফ করা যায়, তবেই তাতে প্রতিফলিত হবে স্রষ্টার অচিন্তনীয় নূর এবং পরম প্রশান্তির হাওয়া।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া যুবকের লাশ পুকুরপাড়ে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া যুবকের লাশ পুকুরপাড়ে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার

১ মাস আগে
কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল

১ মাস আগে
খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

১ মাস আগে
পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

১ মাস আগে
হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

১ মাস আগে
শরীয়াহর দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর বিলে যেসব সমস্যা

শরীয়াহর দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর বিলে যেসব সমস্যা

১ মাস আগে
পরবর্তী সংবাদ

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া যুবকের লাশ পুকুরপাড়ে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM