বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
জাতীয়

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৯:৫৪ এএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। গত আগস্ট শেষে ব্যাংকটির খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৬৫.২৫ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ৬৩.৩৮ শতাংশ। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১,২৯৫ কোটি টাকা।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইএফআইসি ব্যাংকের মালিকানায় ছিলেন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়। এরপর থেকে ব্যাংকটির খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বাড়ছে। খেলাপি ঋণ বাড়লেও তা কমাতে নতুন পরিচালনা পর্ষদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। শুধু খেলাপি ঋণই নয়, এ সময়ে ব্যাংকটির অন্যান্য আর্থিক সূচকেও অবনতি হয়েছে।

ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন গঠিত পরিচালনা পর্ষদের অধীনে কোনো বড় ঋণ নতুন করে বিতরণ হয়নি। বর্তমানে যেসব ঋণ নতুন করে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, সেগুলো মূলত আগের সরকারের সময়ে দুই বছর বা তার বেশি মেয়াদের ‘গ্রেস পিরিয়ড’ দিয়ে বিতরণ করা ঋণ। ওই ঋণগুলোর মেয়াদ পূর্ণ হওয়ায় স্বাভাবিক নিয়মেই সেগুলো খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হলেও তেমন সফলতা পাওয়া যায়নি। কারণ অধিকাংশ ঋণখেলাপি পলাতক বা কারাগারে রয়েছেন। এর ফলে খেলাপি ঋণ কমানো যাচ্ছে না।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে আইএফআইসি ব্যাংকের বিতরণ করা ঋণের স্থিতি ছিল ৪৩ হাজার ৩৩০ কোটি টাকা। এর মধ্যে ৩,৭৫৬ কোটি টাকা ছিল খেলাপি, যা মোট বিতরণ করা ঋণের ৮.৭২ শতাংশ।

ওই বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে ৪,৩৮৯ কোটি টাকা বা ৯.৯২ শতাংশে দাঁড়ায়। ২০২৪-এর ডিসেম্বর প্রান্তিকে এক লাফে ১২ হাজার ৭৯৩ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়ায় ১৭ হাজার ১৮২ কোটি টাকা বা ৩৮.৪৯ শতাংশে। এরপর ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণের স্থিতি হয় ২৫ হাজার ৯৭১ কোটি টাকা বা ৫৮.৩৯ শতাংশ। জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৮১ কোটি টাকা বা ৬০.৬৭ শতাংশে। এরপর সেপ্টেম্বর শেষে সামান্য কমে হয় ২৭ হাজার ৫৪ কোটি টাকা বা ৬০.৬৩ শতাংশ। তবে নানা নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি বছরের শেষ প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণ আরো কমে। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমে দাঁড়ায় ২৩ হাজার ৪৯১ কোটি টাকা বা ৫৩.১২ শতাংশে।

চলতি বছরে ব্যাংকটির খেলাপি ঋণ আবার বাড়তে শুরু করে। আগস্ট শেষে ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা বা ৬৫.২৫ শতাংশ। অর্থাৎ আট মাসে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬,০৮১ কোটি টাকা। মার্চ শেষে ব্যাংকের ঋণের স্থিতি ছিল ৪৫ হাজার ২৮৩ কোটি টাকা। এর মধ্যে ২৮ হাজার ১৭৪ কোটি টাকার ঋণ ছিল খেলাপির খাতায়, যা বিতরণ করা ঋণের ৬৩.৪৬ শতাংশ। খেলাপি ঋণ উদঘাটনের পর সর্বোচ্চ ছিল ২৭ হাজার ২৫০ কোটি টাকা বা ৬১.৪৭ শতাংশ। এরপর খেলাপি ঋণ কমার কথা থাকলেও বরং তা বেড়েছে। গত জুন শেষে ব্যাংকের খেলাপি ঋণ আরো বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৭ কোটি টাকা বা ৬৩.৩৮ শতাংশে। আর আগস্ট শেষে ছিল ২৯ হাজার ৫৭২ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের আমলে আইএফআইসি ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সিকদার গ্রুপ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণ ফেরত না আসায় ব্যাংকের খেলাপি ঋণের বোঝা কমছে না।

জানা গেছে, ভুয়া নাম ব্যবহার করে আইএফআইসি ব্যাংক থেকে ১৩ হাজার ১৬৬ কোটি টাকা ঋণ নিয়েছে ২৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে ফান্ডেড বা নগদ ঋণ ১২ হাজার ১৬৬ কোটি এবং নন-ফান্ডেড বা এলসি ও ব্যাংক গ্যারান্টি ১,০২০ কোটি টাকা। এসব ঋণকে বেনামি ঋণ বলা হয়। বর্তমানে এর পুরোটাই খেলাপি। গত ১৫ বছরে এসব ঋণ নেওয়া হয়েছে। ঋণ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই নির্মাণ, আবাসন, ট্রেডিং ও প্রকৌশল খাতের। এর সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা রয়েছে।

এছাড়া ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী নজরুল মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ নিয়েছে ১,৩৩৩ কোটি টাকা। জয়নুল হক সিকদারের মালিকানাধীন সিকদার গ্রুপ নিয়েছে ১,০৫৭ কোটি টাকা। বর্তমানে এসব ঋণের পুরোটাই খেলাপি।

দীর্ঘদিন ব্যাংকটিতে অনিয়ম চলছিল। কিন্তু সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকারের অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বিশেষ নিরীক্ষা করতেও বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নেয়নি। নিয়মিত নিরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়লেও তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেয়। এরপর বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়। নিরীক্ষকরা দীর্ঘদিন কাজ করে এসব তথ্য উদ্ঘাটন করেন।

অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ বাড়ায় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও হিমশিম খাচ্ছে ব্যাংকটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২১ হাজার ৮৯৪ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে এ ঘাটতি ছিল ১৮ হাজার ১১ কোটি টাকা।

প্রভিশন সংরক্ষণ করতে না পারায় বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে আইএফআইসি ব্যাংক। জানা গেছে, গত জুন শেষে ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭,১৯৯ কোটি টাকা। মার্চে এ ঘাটতির পরিমাণ ছিল ৬,০১১ কোটি টাকা। গত ডিসেম্বরে ছিল ৪,৭০৪ কোটি টাকা।

খেলাপি ঋণ বৃদ্ধি, প্রভিশন ও মূলধন ঘাটতি এবং সুদ থেকে আয় না হওয়ায় ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়েছে। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে ১,৬৬৮ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে আইএফআইসির নিট লোকসান গত বছরের লোকসানকেও ছাড়িয়ে যেতে পারে। ২০২৫ সালে ব্যাংকটি ২৫৬২ কোটি টাকা নিট লোকসান গুনেছে। অথচ ২০২৪ সালের প্রথমার্ধে ব্যাংকটির মুনাফা ছিল ৬৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চব্বিশের ৫ আগস্টের পরপরই ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণের চিত্র উদঘাটিত হয়। এরপর ব্যাংকের দায়িত্ব ছিল খেলাপি ঋণ কমানোর পাশাপাশি অন্যান্য আর্থিক সূচকের উন্নতি করা। কিন্তু ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থায় উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতি বোর্ড ও চেয়ারম্যানের নেতৃত্বের ব্যর্থতারই প্রমাণ। আর্থিক সূচকের অবনতি, সুশাসনের ঘাটতি এবং অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ করেছে।

৫ আগস্টের পর একপর্যায়ে ব্যাংকটির আমানত কমে ৪৩ হাজার কোটি টাকায় নেমে যায়। বর্তমানে আমানত ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকের অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ৮১-৮২ শতাংশের মধ্যে রয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ঋণ বিতরণ সংকুচিত থাকায় খেলাপি ঋণের হার শতাংশের হিসাবে দ্রুত কম না দেখালেও সার্বিক ঋণ আদায় ও আমানতের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

খেলাপি ঋণ বৃদ্ধির কারণ জানতে ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তাফাকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

“আমি সুস্থ, বাড়ি ফিরে যেতে চাই” – পাবনা মানসিক হাসপাতাল থেকে ছুটি পেয়েও ফিরে গিয়ে আবার ভর্তি সাব্বির, পরিবার ভয়ে নিতে চায় না

পরবর্তী সংবাদ

দেশে ফেরা নারী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM