সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএম
সোনারগাঁয় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— শাহ আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া রোজিনা আক্তার (৩৫), স্বামী শরীফ হোসেন, রোজিনার ভাই রিয়াজ হোসেন (২২) ও ভাড়াটিয়া রনি মিয়া (১৯)।

তাদের মধ্যে রোজিনা আক্তারের শরীরের ৬০ শতাংশ, শরীফ মিয়া ও রিয়াজ হোসেনের ৪০ শতাংশ ও রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ শরীফ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার গড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। রিয়াজ কিশোরগঞ্জের নিকলী উপজেলার কালামপুর এলাকার বসু মিয়ার ছেলে। রনির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ছয় তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে রাত দেড়টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আশেপাশের লোকজন শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।

প্রতিবেশী লতিফা বেগম জানান, রাতের বিকট শব্দ ও কান্নার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণের সময় পুরো ভবন কেঁপে ওঠে। পরে তারাসহ এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে তাদের শরীরে আগুন ধরে যায়। এ সময় চারজনের শরীর পুড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রোববার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীক বলেন, কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে। দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ