সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১:৩২ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১:৩২ পিএম
রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রাজারহাটে বাড়ির রান্নাঘরের পেছনে গোপনে চাষ করা প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসমান (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারি গ্রামে এ অভিযান চালানো হয়। আসমান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসমানের বসতবাড়িতে গাঁজার গাছ থাকার তথ্য পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসমান প্রায় এক বছর ধরে গাছটি গোপনে লালন-পালন করার কথা স্বীকার করেছেন।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ