সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৪০ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৪০ পিএম
ফতুল্লায় ভয়াবহ আগুন, ৩০ গোডাউন পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি গার্মেন্টসের (ওয়েস্টেজ) ঝুটের গোডাউনের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১১ অক্টোবর) রাত দুইটায় সদর উপজেলার বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির, সোহেল ও শ্রমিকরা বলেন, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যেকটি গোডাউনে পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় রয়েছে। ৩০টি গোডাউনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ