সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৫১ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৫১ পিএম
সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, উপজেলা আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল আলীম, পৌর আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব মোফাজ্জল হোসাইন প্রমুখ বক্তব্য দেন। পরে তারা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে তালা দেন। এ সময় ইউএনও ইসরাত জাহান কার্যালয়ে ছিলেন না। তিনি সেখানে এসে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর তারা তালা খুলে দেন।

রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান বলেন, সার ডিলার নিয়োগে কোনো যোগ্যতা দেখা হয়নি। নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠন করার বিষয়টিই একমাত্র যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ইউএনওর কাছে এর প্রতিবাদ জানিয়েছি। তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চেয়েছেন। এই অনিয়মের নিয়োগ বাতিল না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

টি নিয়ে কথা বলতে ইউএনও ইসরাত জাহান ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে কয়েক দফা ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ