মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নোয়াখালীর চাটখিলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। তবে পরিবারের দাবি, উপজেলার ইয়াছিন হাজির বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার হৃদয় নামের এক বখাটে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করেছে।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা সোমবার রাতে বাদী হয়ে চাটখিল থানায় একটি অপহরণ মামলা করেছেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ