বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৬:৩০ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৬:৩০ পিএম
সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা বেছে নিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ। তার দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার সাবেক তারকা লিওনেল মেসি এবং ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রভাব ফেলা কোচ হিসেবে পেপ গার্দিওলা।

স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এই তথ্য জানান। ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা আরও উল্লেখ করেন, ফুটবল ক্যারিয়ারের মাধ্যমে তিনি যাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের মধ্যে সার্জিও বুসকেটস ছিলেন অন্যতম সেরা।

অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ডিফেন্ডার হিসেবে তিনি সার্জিও রামোসের নাম জানান। নিজের পুরো ক্যারিয়ারের সেরা গোল হিসেবে ২০১১ সালে ওয়েম্বলিতে খেলা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের গোলটিকে চিহ্নিত করেছেন পেদ্রো।

নিজের ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারকে ‘কিংবদন্তিতুল্য’ বলে বর্ণনা করে তিনি জানান, ২০১০ সালে বিশ্বকাপ জয়ই তার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অর্জন।

২০০৮ সালের বার্সেলোনার মূল দলে আসেন পেদ্রো। গার্দিওলার কোচিংয়ে দ্রুত নিজেকে মেলে ধরেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জেতেন ২০টি বড় শিরোপা।

ক্লাব পর্যায়ে ৭৯৪ ম‍্যাচ ১৯৭টি গোল করেছেন পেদ্রো। স্পেনের হয়ে ৬৫ ম‍্যাচে তার গোল ১৭টি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ