বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএম
আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে জুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে নিষিদ্ধ ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের পর পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার কিশোর রায় চৌধুরী মনি ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।

এদিকে বুধবার সকালে জুড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে করা একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়। এরপরই মিছিলকারীদের শনাক্ত ও গ্রেফতার অভিযানে নামে পুলিশ।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অন্যতম নেতা কিশোর রায় চৌধুরীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ