বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকাসহ দেশের ৪২ জেলায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ১০৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ৫৪টি তদারকি টিম গতকাল পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান পরিচালনা করে।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করাসহ ভোক্তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে তদারকি জোরদার করা হয়েছে।

কোনো পণ্য বা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করার আহ্বান জানানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ