বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের

বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিল্প পুলিশ। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১১টার দিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আকরাম হোসেন নামে এক পথচারী মুঠোফোনে বলেন, মহাসড়কে অবরোধের কারণে মাওনা, মাস্টারবাড়ী, এমসি বাজারসহ অন্তত কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানা কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও সেপ্টেম্বরের বকেয়া বেতন পরিশোধ করেনি। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে সাধারণ ছুটি ঘোষণার কথা জানতে পারেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে অবস্থান নেন।

কারখানার এক শ্রমিক বলেন, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা কর্মবিরতি পালন করেছিলেন। একাধিকবার বেতন দেওয়ার সময় জানানো হলেও তা পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা সরছিলেন না। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ