শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১:২৯ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১:২৯ পিএম
এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

পিএসজির বিপক্ষে গত বুধবার (১৪ অক্টোবর) রাতের ম্যাচটি ম্যানচেস্টার সিটির জন্য হতাশার হলেও, এই ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে এক দারুণ রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড।

ম্যাচে জোড়া গোল করে ইউরোপসেরা এই টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৬১টিতে নিয়ে গেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। ফুটবল বিষয়ক পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘স্ট্যাটস ডু ফুট’-এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে (মাত্র ৬০ ম্যাচে) ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হ্যালান্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। মেসি ৮০ ম্যাচে ৬০ গোল করে এতদিন সবার চেয়ে এগিয়ে ছিলেন। এ ছাড়া মাত্র ২৬ বছর ৮৫ দিন বয়সে এই রেকর্ড গড়ে বয়সের হিসেবেও মেসিকে (২৬ বছর ৮৬ দিন) পেছনে ফেললেন হালান্ড।

পাশাপাশি, ম্যাচটিতে সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৩৮তম গোলটি করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ