বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৩:০৫ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৩:০৫ পিএম
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে দেশটির তারকা অভিনেত্রী ভানিজা সাত্তারের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।

টি নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করে সব জল্পনা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে ভানিজা সাত্তার ও শোয়েব মালিকের বিয়ে হয়েছে। বিষয়টি এই অভিনেত্রীর চোখে পড়লে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এর তীব্র প্রতিবাদ জানান।

অবশ্য এই গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন টিভি শোতে এসে ভানিজা স্পষ্ট করেছিলেন যে, শোয়েব মালিকের সঙ্গে তার সামনাসামনি কখনো দেখাই হয়নি। এই অদ্ভুত গুঞ্জন কোথা থেকে এলো, তা নিয়ে সেসময় তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন।

ভানিজা জানান, প্রথমে বিষয়টিকে তিনি নেহায়েত একটি রসিকতা বা মজা হিসেবে নিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি যখন এমন পর্যায়ে পৌঁছাল যে বন্ধু ও আত্মীয়-স্বজনরা ফোন করে তার পরিবারের কাছে জানতে চাইল খবরটি সত্যি কিনা, তখন বিষয়টি বেশ বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।

তাই বারবার এমন ভুয়া খবরে বিরক্ত হয়ে ভানিজা আবার মুখ খুললেন।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ