বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএম
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে নজর কাড়ার পর এবারও তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুমে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে হোবার্টের বোলিং আক্রমণে দেখা যাবে রিশাদকে।

বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমেই বল হাতে দারুণ সাফল্য পান রিশাদ। গত আসরে ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে তার শিকার ছিল ১৫ উইকেট। ওভারপ্রতি ৭.৮২ রান খরচ করে তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। ধারাবাহিক এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এই স্পিনার।

রিশাদকে আবারও দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তার ভাষ্য, হোবার্টে ফিরে খেলার ব্যাপারে রিশাদের আগ্রহ নতুন চুক্তি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিমস বলেন, ‘রিশাদ আমাদের জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।

রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, বিগ ব্যাশে প্রথমবার খেলতে নেমে সব ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার সামর্থ্যের প্রমাণ। পাশাপাশি অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও দেখিয়েছেন তিনি।

আসন্ন মৌসুমে রিশাদের সঙ্গে অ্যাডাম জাম্পাকে পাওয়াকে দলের বোলিং আক্রমণের জন্য ইতিবাচক হিসেবে দেখছে হোবার্ট। জাম্পার আন্তর্জাতিক অভিজ্ঞতা আর মাঝের ওভারগুলোতে রিশাদের আক্রমণাত্মক লেগ স্পিন প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে বলে আশা ফ্র্যাঞ্চাইজিটির।

তবে হোবার্টের সঙ্গে রিশাদের পথচলা শুরু হয়েছিল গত মৌসুমেরও আগে। বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ত সূচির কারণে তখন হোবার্টের হয়ে খেলা হয়নি তার।

আগামী ১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের ১৬তম আসর। রিশাদের দল হোবার্ট হারিকেন্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ ডিসেম্বর, ব্রিসবেন হিটের বিপক্ষে।

মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ