শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন

সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম
সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের প্রথম বরাদ্দের উদ্বোধন

সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে শতভাগ অনলাইনভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে অটোমেটিক অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে সরকারি আবাসনের আবেদন গ্রহণ, আবেদন ব্যবস্থাপনা এবং বরাদ্দ প্রক্রিয়ার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের (এমপি), প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) এবং মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি আবাসন বরাদ্দ কার্যক্রমে শতভাগ অনলাইন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ