শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

শিবচরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

শিবচরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২৯ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২৯ পিএম
শিবচরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

আজ শুক্রবার নামাজে জানাজা শেষে বাঁশকান্দি ইউনিয়নে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে গত রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনসংবাদমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মসজিদে নামাজ আদায় শেষে শহিদুল হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। উপস্থিত লোকজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

শহিদুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি, জানান এই পুলিশ কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ