শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২৯ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২৯ পিএম
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন- ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল (কং/২১৬৬) রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন।

পরবর্তীতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ