রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন এসআরবি-৬, খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)।

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন এসআরবি-৬, খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে এসআরবি-৬ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, খুলনা জেলা ও মহানগর এলাকার ৩৯৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সতর্কতামূলক সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

পূজা উদ্যাপন কমিটি, সাধারণ মানুষ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ