রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পূজামণ্ডপগুলোতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। গুজব ও অপপ্রচার ঠেকাতে চালানো হচ্ছে সাইবার মনিটরিং।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

এসআরবি অধিনায়ক বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে। মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে অনেক আগে থেকেই নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। এসআরবির পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। এ ছাড়া পূজামণ্ডপগুলোতে এসআরবির যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমন চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তার সফর ঘিরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

অপপ্রচার প্রসঙ্গে এসআরবি-৭ অধিনায়ক বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এ বিষয়ে এসআরবি সতর্ক রয়েছে। সারা দেশ ও চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি চালানো হচ্ছে। কোনো অপপ্রচার ছড়ালে প্রকৃত তথ্য তুলে ধরে তা মোকাবিলা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ