রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর

লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:২১ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৩:২১ পিএম
লালনের তিরোধান দিবসে ময়মনসিংহে বাউল গানের আসর

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জয়নুল উদ্যানসংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গণে এ আয়োজন করে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।

‘মানুষ ভজলে’ শিরোনামে এ আসর রাত পর্যন্ত চলে। এতে ময়মনসিংহ অঞ্চলের বাউল শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।

শিল্পীরা বলেন, বাউল গান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও সমাদৃত। ইউনেস্কো লালনের গানের স্বীকৃতি দিয়েছে। বিশ্ববিখ্যাত সাধক ফকির লালন সাঁইয়ের সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় তার গান, তাই এ ধরনের আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই মৃত্যুবরণ করেন।

আসরে বাউল আব্দুল জব্বার, স্বদেশ তালুকদার, মো. হাফিজ উদ্দিন, আনোয়ার সরকার, জুবায়েদ হোসেন, বিল্লাল ফকির, ইমতিয়াজ আহমেদ ও শাহরিয়ার আহমেদ আশিক গান পরিবেশন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বর্তমান বিশ্বে, দেশে দেশে, সমাজে, পরিবারে যে অস্থির হিংস্র চিত্র, তা থেকে পরিত্রাণের জন্য লালনের বাণী বড় বেশি প্রাসঙ্গিক। বিষয়টি অনুধাবন করেই আমরা এ আয়োজন করেছি।

তিনি বলেন, দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সমাজ রূপান্তরের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ