নেত্রকোণার পূর্বধলায় ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। শিশুটি ওই ফার্মেসিতে কাজ করত বলেও জানান তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে দোকানের কাজ শেষে শিশুটি দুলালের বাড়িতে যায়। বাড়িতে আর কেউ ছিলেন না। রাত ১০টার দিকে শিশুটিকে ধর্ষণ করেন দুলাল। পরে সুযোগ পেয়ে পালিয়ে এসে পরিবারকে ঘটনার কথা জানায় শিশুটি।
শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়া সাংবাদিকদের জানান, বিষয়টি জানাজানির পর এলাকাবাসী রাতেই দুলালের বাড়ি ও দোকান ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ওসি মামুন জানান, মামলার পর দুলালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।



