মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০১ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০১ পিএম
বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশ ডাকছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলার সুযোগের অপেক্ষায় আছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ইতোমধ্যেই বিসিবিতে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন তিনি। এখন বিসিবি হ্যাঁ বললেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবেন তিনি।

মোস্তাফিজের বিগ ব্যাশে ডাক পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মোস্তাফিজ আর রিশাদ হোসেন বোর্ডের কাছে এনওসি চেয়েছেন।

বিগ ব্যাশের কারণে অবশ্য ডি৩ টুর্নামেন্টের একটি বড় অংশে অনুপস্থিত থাকবেন তিনি। খেলতে পারবেন ওয়ানডে সংস্করণে। সে কারণে তাকে নিয়েও খুব একটা আগ্রহ দেখা যায়নি দলগুলোর মধ্যে। সেভেন রিংস সিমেন্ট তাকে অনেকটা পানির দামেই দলে নিয়েছে, খরচ করতে হয়েছে মোটে ৭০ লাখ ভার্চুয়াল পয়েন্ট।

গেল মৌসুমে রিশাদ হোসেন হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন, আলোও কেড়ে নিয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন নকআউটে। তারও আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তাদের দেখানো পথ ধরে মোস্তাফিজও যাচ্ছেন বিগ ব্যাশে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ