মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:০৮ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:০৮ পিএম
প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অনুশীলনে চোট পেয়েছেন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় তার হাতে আঘাত লাগে। চোট পাওয়ার পর মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি।

মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের না খেলার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শোনেননি। তার ভাষায়, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।

এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের খেলা নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। অনুশীলনে ব্যাটিং ও কিপিং—দুটিই করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে তার ফিটনেস নিয়ে ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন তখনো পাওয়া যায়নি।

লিটনের বিষয়ে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনো ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনো রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনো শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে মুশফিক ও লিটনের শারীরিক অবস্থা নিয়ে দলের বাড়তি সতর্কতা স্বাভাবিকভাবেই বাড়ছে। শেষ পর্যন্ত দুজনই একাদশে থাকবেন কি না, তা নির্ভর করছে তাদের ফিটনেস পরিস্থিতির ওপর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ