মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০২ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৩:০২ পিএম
‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে এই হারে শেষ হয়েছে কাতালানদের টানা নয় ম্যাচের জয়ের ধারা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে নিজেদের ভুল ও ধীরগতির ফুটবলকে দায়ী করেছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি।

ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই তারকা স্বীকার করেন, ম্যাচের প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বার্সেলোনা। বলের গতি কম থাকা এবং সহজ পাসে বল হারানো দলকে ভুগিয়েছে বলেও জানান তিনি।

পেদ্রির ভাষায়, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না। অনেক কিছুই আরও ভালো করতে পারতাম। বিশেষ করে বলের গতি খুব কম ছিল। আমরা অনেক সহজ ভুল করেছি, বোকামি করে বল হারিয়েছি। এই ধরনের দলের বিপক্ষে এমন ভুলের মূল্য দিতে হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। পেদ্রির পাস থেকেই রাফিনিয়া সমতাসূচক গোল করেন। কিন্তু শেষ দিকে রিয়ালের দ্রুত পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

হার নিয়ে হতাশ হলেও পেদ্রি সামনে তাকাতে চান। তার মতে, লা লিগার শিরোপা লড়াই দীর্ঘ পথের ব্যাপার। আপাতত পরের ম্যাচে মনোযোগ দেওয়াই বার্সেলোনার প্রধান লক্ষ্য।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ