সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৭ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৭ পিএম
সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

ভারতের মুম্বাইয়ে ‘বলিউড মিউজিক প্রজেক্ট’ অনুষ্ঠানে গান পরিবেশনের মাঝপথে মাইক্রোফোন বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংগীতশিল্পী শিল্পা রাও।

শনিবারের (২৪ অক্টোবর) ওই অনুষ্ঠানে গান শেষ করার আগেই তার পরিবেশনা থামিয়ে পরবর্তী শিল্পীর অনুষ্ঠান শুরু করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কষ্টের কথা জানিয়েছেন তিনি। পরে আয়োজকেরাও এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শিল্পা লেখেন, মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটি অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটি মুহূর্ত এভাবে কেড়ে নেওয়া গভীরভাবে কষ্টদায়ক।

পরিবেশনা মাঝপথে বন্ধ হয়ে গেলেও দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান এই গায়িকা। গান বন্ধ হয়ে যাওয়ার পরও দর্শকরা তার নাম ধরে ডাকতে থাকেন এবং সমর্থন জানান।

শিল্পা লেখেন, গান থেমে গেলেও আপনারা থামেননি। আপনারা যেভাবে আমার নাম ধরে ডাকছিলেন, আপনাদের কণ্ঠে যে ভালোবাসা ছিল, আমি সব অনুভব করেছি। আজ রাতে আমাদের গল্প অসমাপ্ত রয়ে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। মুম্বাই, তোমাকে চিরকাল ভালোবাসি।

শিল্পার পোস্টের পর শনিবার রাতে আয়োজকেরা নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেন। এতে শিল্পার পরিবেশনা আকস্মিকভাবে শেষ হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাওয়া হয়। একই সঙ্গে তার সংগীত ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান আয়োজকেরা।

বিবৃতিতে বলা হয়, শিল্পা রাওকে তারা অত্যন্ত সম্মান করেন। তার অসাধারণ সংগীতপ্রতিভা এবং সংগীতজগতে অবদান তাদের কাছে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে তাকে পেয়ে তারা সম্মানিত বোধ করেছেন বলেও উল্লেখ করা হয়।

পরিবেশনা বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে আয়োজকেরা জানান, বড় সংগীত উৎসবে একাধিক শিল্পীর পরিবেশনা থাকায় সময়সূচি ঠিক রাখা কঠিন হতে পারে। আগের শিল্পীদের পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী অনুষ্ঠানেও দেরি হয়।

তাদের ভাষ্য, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমার কারণে দেরি সামাল দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। ফলে শিল্পার পরিবেশনা আগেভাগেই শেষ করতে হয়। তবে তার পুরো পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারায় তারা আন্তরিকভাবে দুঃখিত।

এই উৎসবে শিল্পা রাও ছাড়াও হিমেশ রেশমিয়া, হরিহরণ, ইউফোরিয়া, অনু মালিক ও শহিদ মালিয়া সংগীত পরিবেশন করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ