মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

রাম-সীতার গায়ে হলুদ নিয়ে নানা প্রশ্ন নেটিজেনদের, যা জানা গেল

রাম-সীতার গায়ে হলুদ নিয়ে নানা প্রশ্ন নেটিজেনদের, যা জানা গেল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৪৯ পিএম
রাম-সীতার গায়ে হলুদ নিয়ে নানা প্রশ্ন নেটিজেনদের, যা জানা গেল

নিতেশ তিওয়ারি পরিচালিত ও অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রঙ’ প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন। এ গানটিতে ভগবান রামের গায়ে হলুদ লাগানোর মতো একটি দৃশ্য দেখা যাওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগে।

দৃশ্যটিতে রামচন্দ্রের পাশে মা সীতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক— এটি কি রামের গায়ে হলুদের অনুষ্ঠান, নাকি রাজ্যাভিষেকের প্রস্তুতি?

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে ‘মঙ্গল রঙ’ গানটি। এর সুর করেছেন অস্কারজয়ী সংগীত সুরকার এআর রহমান। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। গানটি রাম ও সীতার ভালোবাসা এবং তাদের পবিত্র সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে। এ সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর ও সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করেছেন। এরই মধ্যে নতুন গান ঘিরে বিতর্ক ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। তবে গানের একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে ভিন্নমত দেখা গেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন— বিয়ের আগে বরের গায়ে হলুদের অনুষ্ঠানে কনে কেন উপস্থিত থাকবেন?

তাদের মতে, প্রচলিত হিন্দু বিয়ের অনেক রীতিতে বর ও কনের গায়ে হলুদের অনুষ্ঠান আলাদাভাবে হয়। তবে আলোচিত দৃশ্যটি আসলে কোন ঘটনার, তা নিশ্চিতভাবে জানতে সিনেমার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট দেখার অপেক্ষায় থাকতে হবে সিনেমাপ্রেমী দর্শকদের। এ সিনেমায় রণবীর-সাই পল্লবী ছাড়াও আরও অভিনয় করেছেন যশ, সানি দেওল, রবি দুবে, লারা দত্ত ও রাকুল প্রীত সিং।

অন্যদিকে অনেক দর্শকের দাবি, দৃশ্যটি গায়ে হলুদের নয়; বরং রামের রাজ্যাভিষেকের প্রস্তুতির অংশ। তাদের যুক্তি— রামায়ণের কাহিনিতে রাজ্যাভিষেকের আয়োজনের সময় সীতা ও রামের পোশাকের সঙ্গে গানের দৃশ্যের মিল রয়েছে। তাই পুরো প্রেক্ষাপট না জেনে দৃশ্যটিকে বিয়ের অনুষ্ঠান হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয় বলেও মত দিয়েছেন তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ