বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৪ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৪ পিএম
৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার: মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইব্রাহিম নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জেসমিন কলির আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর এলাকার মো. আমির হোসেন ছেলে। আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ৩০ এপ্রিল নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি ইব্রাহিমকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ