আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলে দ্রুত সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের জন্য বড় অর্জন। মাত্র ১২০ বলের ইনিংসে তিন অঙ্কের রান করতে যেখানে পুরো দলেরই আক্রমণাত্মক ব্যাটিং ও নিখুঁত টাইমিং প্রয়োজন, সেখানে কয়েকজন ব্যাটার এককভাবে অবিশ্বাস্য দ্রুততায় শতকের দেখা পেয়েছেন।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। ২০২৪ সালের ১৭ জুন সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। তার পুরো ইনিংসে ছিল ১৮টি ছক্কা। শেষ পর্যন্ত ৪১ বলে ১৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।
২০২৫ সালের ১২ জুলাই বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেন তুরস্কের মুহাম্মদ ফাহাদ। তার এই ইনিংস আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক হিসেবে জায়গা করে নেয়।
ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ২০২৬ সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন। পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে এটি দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকের অন্যতম নজির।
২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ২০২৪ সালের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। তার অপরাজিত শতকে নিউজিল্যান্ড সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। পূর্ণ সদস্য দুই দেশের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্রুততম সেঞ্চুরি।
২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন নেপালের কুশল মাল্লা। তার এই ইনিংস নেপালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স।
২০১৭ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ সালের ৩০ আগস্ট তুরষ্কের বিপক্ষে সুদেশ বিক্রমাসেকারা সেঞ্চুরি করেছেন। ২০২৬ সালের ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা।
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক এই কীর্তি গড়েন। একই বছর ২৫ জুলাই এই রেকর্ডে ভাগ বসান টিম ডেভিড।
২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন চার্লস। অন্যদিকে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রেকর্ডে ভাগ বসান সল্ট।
বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের ১২ অক্টোবর এই রেকর্ড গড়েন স্যামসন।



