বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যুবদল নেতা জসিমকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতা লিংকনের বিরুদ্ধে

ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন ও তার সহযোগী নুর নবীর বিরুদ্ধে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন জসিম।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএম
যুবদল নেতা জসিমকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতা লিংকনের বিরুদ্ধে

ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন ও তার সহযোগী নুর নবীর বিরুদ্ধে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জসিম। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাকির হোসেন জসিম। সংবাদ সম্মেলনে জসিম বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুর নবীর ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।

জসিমের অভিযোগ, বিভিন্ন সময়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এখনো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না— এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জসিম বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন বলেন, জাকির হোসেন জসিমের অভিযোগ সত্য নয়। তার করা অভিযোগের কোনো ঘটনার সঙ্গেই তিনি জড়িত নন। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জসিমের প্রতিদ্বন্দ্বী হবেন বলে জানান।

তবে চেষ্টা করেও এ বিষয়ে নুর নবীর বক্তব্য পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ