বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএম
হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

‘পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পরুন’—এমন বার্তা নিয়ে মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এ সময় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোনা শহরের ব্যস্ততম এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, হেলমেট ব্যবহার মৃত্যুঝুঁকি কমায়। পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা করে হেলমেট পরতে হবে।

তিনি বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকদের মৃত্যুর ঝুঁকি বেশি। তাই চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। চালকদের সচেতন করতেই জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ মাঠে কাজ করছে।

এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের হেলমেট দেওয়া হয়। পাশাপাশি চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের কাছ থেকে ফুল পেয়ে মোটরসাইকেল চালক গোলাম কিবরিয়া বলেন, পুলিশ থামতে বলায় প্রথমে ভেবেছিলাম কোনো কারণে হয়তো আটকানো হয়েছে। তাই কিছুটা ভয় পেয়েছিলাম। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল দেওয়ায় অবাক হয়েছি। এটি খুবই ভালো উদ্যোগ।

এ সময়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ