বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

চিত্রনায়িকা পপির মা আর নেই

চিত্রনায়িকা পপির মা আর নেই...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ এএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
চিত্রনায়িকা পপির মা আর নেই

ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খ্যাতনামা পরিচালক বদিউল আলম খোকন খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মরিয়ম বেগমের প্রথম জানাজা বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢালিউডে একটা সময়ে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর অন্তরালে চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। লম্বা সময় ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। এমন অবস্থায় অভিনেত্রীর মায়ের প্রয়াণের খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ