বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৫ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৫ পিএম
দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

নিউজিল্যান্ডের মাটিতে দাপট অব্যাহত রেখেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রাখছেন অভিষেক শর্মা।

মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসলেও নিজের ক্রিকেটীয় গুরু যুবরাজ সিংয়ের কাছ থেকে মজার ছলে খোঁচাও শুনতে হয়েছে তাকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। তবে যুবরাজের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। এখনও সেই রেকর্ডের মালিক যুবরাজই।

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এর আগে ২০২০ সালে স্বাগতিকদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। ২০২২ সালের সিরিজেও ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ভারত।

অভিষেকের দুর্দান্ত ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে উদ্দেশ করে যুবরাজ লেখেন, ‘তুমি এখনও ১২ বলে ৫০ করতে পারলে না, তাই না? দেখে মনে হচ্ছে, দুই বাঁহাতি নিজেদের বাড়ির উঠানে ব্যাটিং করছে।

যুবরাজের এই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। সেখানে অভিষেক বলেন, যুবরাজের সময়কার ক্রিকেট সম্পর্কে তার খুব বেশি ধারণা না থাকলেও এত দ্রুত রান তোলার কাজ যে মোটেও সহজ নয়, তা তিনি ভালোভাবেই বোঝেন। তার মতে, এভাবে ব্যাটিং করতে হলে একজন ব্যাটারকে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাস দেখাতে হয়।

তবে অভিষেকের ইনিংস নিয়ে মজা করা থামাননি যুবরাজ। পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!

গুরুর এমন রসিকতায় অভিষেকের বিধ্বংসী ইনিংস ঘিরে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। একদিকে ৩৫ বলে সেঞ্চুরির দুর্দান্ত কীর্তি, অন্যদিকে যুবরাজের সঙ্গে মজার কথার লড়াই—সব মিলিয়ে ম্যাচের পরও আলোচনার কেন্দ্রে ভারতীয় এই তরুণ ওপেনার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ