শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৬:১১ পিএম
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জলঢাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা পৌরসভার সাবেক প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে। তিনি ২০২৪ সালের পৌরসভার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ওসি নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। আইনি কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ