ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে কেন্দ্রভিত্তিক ফল গণনার কাজ। প্রাথমিকভাবে পাওয়া বেসরকারি ফলাফলে ৩০টি কেন্দ্রের তথ্য থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের চিত্র উঠে এসেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ৩৩ হাজার ৯৯১ ভোট পেয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৯৭২ ভোট। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মির্জা ফয়সল আমীন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও অন্যান্য কেন্দ্রের ফল আসা বাকি থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।



