শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৭:৫২ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৭:৫২ পিএম
গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারে দগ্ধ ৫

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের আগুন থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম।

কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধদের দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার শরীরের ৮ শতাংশ এবং রোজিনা ও শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। আহতদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ