বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৭:১৯ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৭:১৯ পিএম
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা এ অভিযান চালায়।

এ সময় জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘুসের টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিপসই নেওয়ার সময় ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব নামে একজনকে হাতেনাতে ধরা হয়। তিনি তার নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদের রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাকাসহ আটক রাকিবকে জরিমানা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ