পুরান ঢাকার গেন্ডারিয়ার সাধনা ঔষধালয়ের একটি স্তম্ভের ওপর বসে ফল খাচ্ছে একটি বানর। গোলাপি মুখ আর ধূসর-বাদামি লোমের রেসাস বানর প্রজাতিটি ঢাকায় শহুরে বন্যপ্রাণীদের মধ্যে টিকে থাকা অল্প কয়েকটি প্রজাতির একটি।
বুদ্ধিমান ও পরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে সক্ষম এই বানরগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরান ঢাকায় বসবাস করছে। তাদের খাবার ও আশ্রয় দেওয়ার ঐতিহ্যও বেশ পুরোনো, যার সূচনা ১৯১৪ সালে। খাবারের সন্ধানে তারা ঘুরে বেড়ায় ভবনের ছাদে, এক ভবন থেকে অন্য ভবনে এবং জনাকীর্ণ পাড়ায়।
তবে দ্রুত নগরায়ণ, গাছপালা কমে যাওয়া এবং খাবারের উৎস সংকুচিত হয়ে আসায় হুমকির মুখে পড়েছে তাদের টিকে থাকা। একসময় ঢাকাজুড়েই দেখা মিলত এই বানরগুলোর। কিন্তু সবুজের জায়গা দখল করে নিয়েছে কংক্রিটের স্থাপনা। ফলে শহরের আদি বন্য বাসিন্দাদের জন্য ক্রমেই সংকুচিত হয়ে আসছে বেঁচে থাকার জায়গা।
টি তুলেছেনসংবাদমাধ্যমের আলোকচিত্রী পলাশ খান।



