শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পিএম
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার

ময়মনসিংহে নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত মো. হযরত আলী মন্ডল (৩৮) ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং এই অভিযোগ ওঠার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত আলীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

ঘটনার পর থেকে পলাতক হযরত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মামলার এজাহারে বলা হয়, ১৩ সেপ্টেম্বর মারামারি সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ওই নারীর স্বামী। তাকে মুক্ত করার আশ্বাস দিয়ে গত ২০ অক্টোবর ওই নারীকে ধর্ষণচেষ্টা করেন হযরত আলী। এ সময় কৌশলে এ ঘটনার ভিডিও ধারণ করেন ওই নারী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

ওসি রাশেদুল হাসান ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর শুক্রবার রাতে ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খাঁন রাজুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত আলীকে বহিষ্কার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ