মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ধার-দেনা করে মাছ চাষ, এক রাতেই নিঃস্ব বিএনপি নেতা

ময়মনসিংহের মুক্তাগাছায় ধার-দেনা করে মাছ চাষ করেছিলেন বিএনপি নেতা আবুল কালাম সরদার। তার চাষের সেই পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পাওয়া গেছে। এতে এক রাতেই তিনি নিঃস্ব হয়ে গেছেন।

উপজেলার বাঁশাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শনিবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সরদার।

পুকুরে বিষ প্রয়োগের ফলে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ মারা গেছে বলেও দাবি করেছেন তিনি।

ভুক্তভোগী এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশাটি ইউনিয়নে নিজস্ব ৭২ শতাংশ জমির পুকুরে প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন আবুল কালাম। শনিবার বিকালে পুকুরে মাছের খাবার ছিটিয়ে বাড়িতে যান তিনি। রোববার সকালে পুকুরের পাড়ে গিয়ে দেখেন সব মাছ মরে পানিতে ভেসে রয়েছে।

ভুক্তভোগী পরিবারের লোকজনের দাবি, পূর্বশত্রুতার জেরে কে বা কারা মাছের সঙ্গে এমন জঘন্য শত্রুতা করেছে। এতে পুকুরের ১০-১২ লাখ টাকার মাছ মারা গেছে।

এ প্রসঙ্গে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সরদার জানান, সকালে পুকুরের ধারে গিয়ে দেখি সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ধারণা করছি কেউ হয়তো শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে এই ঘৃণ্য কাজ করেছে। শত্রুতা থাকলে আমার সঙ্গে রয়েছে, কিন্তু মাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ধারদেনা করে আমি পুকুরে মাছ চাষ করছি। প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতায় এমন ঘটনা ঘটতে পারে। যারাই এ জঘন্য কাজে জড়িত থাকুক, তাদের কঠিন বিচার হওয়া দরকার। এমন শত্রুতা যেন কেউ কারও সঙ্গে না করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বিষয়টি ফেসবুকে দেখেছি। বর্তমানে আমি থানার বাইরে কাজে আছি। থানায় গিয়ে জানতে পারব এ বিষয়ে কোনো অভিযোগ হয়েছে কিনা। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

মাছ নিধন বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবির আহমেদ জানান, একটি পুকুরের মাছ নিধন শুধু আর্থিক ক্ষতিই নয়, একজন মাছচাষির দীর্ঘদিনের শ্রম ও স্বপ্নের ওপরও বড় আঘাত। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ