মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএম
ইমরান খানকে বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা

ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি নাগরিকত্ব ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে অভিনেতা ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছে বোম্বে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওসিসি কার্ডধারীরা ভারতে বসবাস করার সময় কোনো ধরনের রাজনৈতিক প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নিতে পারবেন না।

গত মাসে মুম্বাইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর কর্তৃপক্ষ অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ দেয়। এই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন।

সোমবার (০২ নভেম্বর) (পরবর্তী শুনানিতে) আদালত তার অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ ০৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ালেও, এই ঘটনায় তাকে একটি নিঃশর্ত ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন। শুধু একটি সাধারণ হলফনামা জমা দিলেই চলবে না, তাকে স্পষ্টভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে সাফ জানিয়ে দেয় আদালত।

শুনানিকালে আদালত মন্তব্য করে বলেন, ‘কোনো ভারতীয় নাগরিক যদি বিদেশে গিয়ে এ ধরনের কাজ করতেন, তবে তাকে পরের ফ্লাইটে সোজা ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হতো।

আদালত আরও বলেন, ‘আপনি এত বছর ধরে ভারতে বসবাস করছেন, অথচ এতদিন কখনো কোনো প্রতিবাদে অংশ নেননি। এত দিন এখানে থাকার পর হঠাৎ এখন কেন একটি বিক্ষোভে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন?

বিচারপতিরা বলেন, ‘যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে গিয়ে প্রতিবাদ করুন, এমনকি সেখানে গিয়ে ভোটও দিতে পারেন; কিন্তু আমাদের এখানে আপনাদের কোনো বিক্ষোভ সহ্য করা হবে না।

তবে এর পাশাপাশি ‘বসুধৈব কুটুম্বকম’ (বিশ্ব একটি পরিবার) নীতির কথাও স্মরণ করিয়ে দিয়ে আদালত আশা প্রকাশ করেন যে, একসময় সবাই উদারতা দেখিয়ে এই মানুষটিকে ভারতেই থাকার সুযোগ করে দেবেন।

মামলার শুনানিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল যুক্তি দেন যে, ইমরান খান একজন মার্কিন নাগরিক এবং তিনি ভারতের ওসিসি কার্ডধারী হওয়ায় তার অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত ও একজন পূর্ণ ভারতীয় নাগরিকের চেয়ে আলাদা।

তিনি জানান, ইমরান খান জনসাধারণের ওপর যথেষ্ট প্রভাব রাখেন এবং ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। বিক্ষোভের উদ্দেশ্য ও লক্ষ্য জেনেই তিনি তাতে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, অভিনেতা ইমরান খান আদালতকে জানান যে, গত দুই বছর আমেরিকা কাটানো বাদে তার পুরো জীবনটাই ভারতে কেটেছে। ভারতই তার আসল ঠিকানা। তার সন্তান, পেশাগত ও ব্যক্তিগত জীবন—সবকিছুই ভারতে অবস্থিত এবং তার শিকড় এই দেশেই গাঁথা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপি-র প্রতিবাদে অংশ নেওয়ার পর মুম্বাইয়ে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিক ও ওসিসি কার্ডধারী হওয়ায় পরবর্তীতে তাকে গত ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ