মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

১৬ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৯, পাশ করলেন একজন!

১৬ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৯, পাশ করলেন একজন!...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
১৬ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৯, পাশ করলেন একজন!

নরসিংদীর রায়পুরায় মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজে ১৬ জন শিক্ষক কর্মরত থাকলেও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন মাত্র একজন। কলেজটির পাশের হার ১১ দশমিক ১১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের চিত্র সামনে আসে।

জানা গেছে, ২০১৪ সালে রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ তালুককান্দি এলাকায় মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁইয়া নিজের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন। এর আগে ২০২৫ সালে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করতে পারেননি। টানা দুই বছর এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে দিন দিন পাঠদানের পরিবেশের অবনতি হচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাশে আসেন না। পড়াশোনার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে সময় কাটানোর প্রবণতা বেড়েছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিটন মিয়া বলেন, দায়িত্ব নেওয়ার পর অনেক শিক্ষার্থী কলেজ ছেড়ে চলে গেছেন। যারা রয়েছেন, তাদের অনেকেই নিয়মিত ক্লাশে উপস্থিত হন না। পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের ফরম পূরণ ও কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাদের ধারণা ছিল, ৯ জনই পাশ করবেন কিন্তু ফল প্রকাশের পর দেখা গেছে, উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন।

টানা দুই বছর আশানুরূপ ফল না হওয়ায় কলেজটির পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ