মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৫:৪৯ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৫:৪৯ এএম
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

ফিফপ্রো বর্ষসেরা একাদশের ২৬ জনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় জায়গা পেয়েছেন আধুনিক ফুটবলের জীবন্ত দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তালিকায় আরও আছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইনসহ একঝাঁক তারকা।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া আরও কিছু বড় নামের মধ্যে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আরলিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিন ইয়ামাল।

বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছে এই তালিকা। সবমিলিয়ে ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত একাদশে জায়গা পাবেন সেরা খেলোয়াড়েরা।

বয়সের সীমানা ছাড়িয়ে প্রাথমিক মনোনয়ন তালিকায় রোনালদো আলো ছড়ালেও, তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের জয়জয়কার সবচেয়ে বেশি। পুরুষদের এই তালিকায় কেবল স্পেনেরই ৬ জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন—ডেভিড রায়া, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি এবং লামিন ইয়ামাল।

তবে অবাক করার বিষয় হলো, ব্যালন ডি’অরের সেরা পারফর্মারদের তালিকায় থাকা উনাই সিমন, ফাবিয়ান রুইজ এবং ফেরান তোরেস এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি।

এ ছাড়া ব্যালন ডি’অর ভোটিংয়ে সপ্তম স্থান অর্জনকারী পিএসজি তারকা উসমান ডেম্বেলেও বাদ পড়েছেন। এমনকি লুইস এনরিকের অধীনে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রাখা জোয়াও নেভেস, উইলিয়ান পাচো এবং মারকিনিয়োসও এই তালিকা থেকে অনুপস্থিত।

তবে গত বছরের (২০২৫) দলটির সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ বছর শুধু জিয়ানলুইজি ডোনারুমা, কোল পালমার এবং উসমান ডেম্বেলে বাদ পড়েছেন। বাকি আটজন ফুটবলারই এবার বর্ষসেরা একাদশে নিজেদের জায়গা ধরে রাখার লড়াইয়ে রয়েছেন।

বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত এই ২৬ জনের মধ্য থেকে চূড়ান্ত পুরুষ ‘ওয়ার্ল্ড ১১’ ঘোষণা করা হবে আগামী ৯ নভেম্বর।

ডিফেন্ডার: পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গ্যাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্ডেজ, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খাভিচা কাভারাতসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, মাইকেল ওলিসে ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ