মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৭ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৭ এএম
প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্নু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মিয়া কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। তিনি এলাকায় কাঁচামাল বিক্রি করতেন।

নিহতের শ্যালকের ছেলে শাকিল জানান, নান্নু মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে বায়েক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিল আরও জানান, দুর্ঘটনার সময় নান্নু মিয়ার সঙ্গে তার ৯ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আরিয়ান ছিল। তবে সে সুস্থ রয়েছে। নান্নু মিয়ার পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। একমাত্র ছেলেটিও প্রতিবন্ধী।

এ ঘটনায় আহত তাহমিনা কসবা উপজেলার মঈনপুর গ্রামের আবু কালামের স্ত্রী। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা থানার এএসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ